
সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ১৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এসময় সাইবার ইনভেস্টিগেশন সেল থেকে জানানো হয়,সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম জুন/২০২৬ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৪ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য-২৪×১৫০০০=৩,৬০,০০০/- টাকা। এছাড়াও প্রতারিত হওয়া ০৩ জন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জুন মাসে বিকাশের সর্বমোট=৩৮,৬৪০/- টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-১৭০৩ টি মোবাইল ফোন উদ্ধার করতঃ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক মূল্য-১৭০৩×১৫,০০০=২,৫৫,৪৫০০০/- টাকা এবং অভিযোগের প্রেক্ষিতে বিকাশ/নগদের সর্বমোট-৪৫,৪৫,৩৩৫/- টাকা উদ্ধার করত: প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসময় পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক জুন/২০২৬ খ্রি. মাসের উদ্ধারের পরিসংখ্যানঃ
∆ সকল থানা থেকে মোবাইল হারানো প্রাপ্ত জিডি- ৭৬ টি।
∆ জুন/২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল- ২৪ টি।
∆ জুন/২০২৬ মাসে ০৩ জন ভিকটিমের বিকাশের টাকা উদ্ধার-৩৮,৬৪০/- টাকা।
∆ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা যাত্রা শুরু করার পর হতে অদ্যবধি সর্বমোট-২৩৪ জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমো, হোয়াটসএ্যাপ ইত্যাদি) হ্যাকিং সংক্রান্ত সেবা প্রদান করা হয়েছে।
