হারিয়ে যাওয়া স্কুলছাত্র উদ্ধার করলো কাটিয়া ফাঁড়ির এএসআই বোরহান

দ্বারা zime
০ মন্তব্য 17 দর্শন

সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকা থেকে পথ হারিয়ে ফেলা ৯ বছর বয়সী এক স্কুলছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সাতক্ষী রা সদর থানার  কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বেলা ২টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় এলাকায় একটি ছোট শিশুকে একা একা ও যত্রতত্র ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান কে অবহিত করেন।

পরবর্তীতে ওসির নির্দেশনা মোতাবেক বোরহান উদ্দিন শিশুটিকে উদ্ধার করে পরম স্নেহে জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্কুলের নাম ও ঠিকানা জেনে নেন। এরপর শিশুটির সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের সহায়তায় তার মা-বাবার সাথে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।

উদ্ধারকৃত শিশুটির নাম কুশল মন্ডল (৯)। সে আশাশুনি থানার থানাঘাটা গ্রামের বিবেকানন্দ মন্ডল ও সুষমা মন্ডলের ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে শিশু কুশলকে নিরাপদে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকালে এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন এএসআই বোরহান ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন