সাতক্ষীরায় জমকালো আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

দ্বারা zime
০ মন্তব্য 22 দর্শন

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আখতার।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বর্তমানে বৈশাখী উদ্যোক্তা মেলা চলছে, যেখানে ৫০টি স্টলে উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন।

শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাত দিনব্যাপী বৈশাখী উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিথুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,জেলা বিএনপি র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,বিএনপি নেতা আব্দুর রউফ চেয়ারম্যান, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী,ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মিনি এবং বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এই আনন্দঘন আয়োজনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন