পুকুর ও জলাশয়ে মৎস অবমুক্ত করলেন বাংলাদেশ পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী

দ্বারা zime
০ মন্তব্য 121 দর্শন

খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের পুকুর ও জলাশয়ে মৎস অবমুক্তকরণ কর্মসূচির “শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী। আজ ৩১ জুলাই , বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রমনা, ঢাকা এর সম্মানিত সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী খুলনা রেঞ্জ পুলিশ কর্তৃক গৃহীত সামাজিক মৎসায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের পুকুর ও জলাশয়ে মৎস অবমুক্তকরণ কর্মসূচির “শুভ উদ্বোধন “করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবিনা আওলাদ, সহ-সভনেত্রী পুনাক, তানভীন সুমি, সহ-সভানেত্রী, পুনাক, নাজমুন নাহার, সহ-সভানেত্রী পুনাক, খন্দকার আইরিন পারভীন, সহ-সভানেত্রী, পুনাক, শারমীন সিদ্দিকা, সহ-সভানেত্রী পুনাক, কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদিকা, পুনাক এবং পুনাকের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উম্মে হাসনাত শাহনাজ, সভানেত্রী, পুনাক, খুলনা রেঞ্জ । এ সময় সম্মানিত প্রধান অতিথি বলেন -মাছ আমাদের প্রধান আমিষের উৎস এবং “মাছে ভাতে বাঙালি” আমাদের চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং অর্থনৈতিক মুক্তির পথকে প্রশস্ত করতে সামাজিক মৎসায়ন আজ সময়ের দাবি।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান,কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম- সেবা, একেএম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট(ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি), খুলনা সহ খুলনা মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন