
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ লাইন্স ও থানা ফাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছেন।
গত ৭ জুলাই/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ তিনি খুলনা রেজ্ঞের ডিআইজি হিসাবে দায়িত্বগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পরে তিনি খুলনা রেঞ্জ অফিস মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন।পরে রেঞ্জ ডিআইজি প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে খুলনা জেলা পুলিশ লাইন্স,যশোর জেলা পুলিশ লাইন্স,মাগুরা জেলা পুলিশ লাইন্স,বাগেরহাট জেলা পুলিশ লাইন্স,সাতক্ষীরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান।তার ই ধারাবাহিতায় গতকাল ০৩ আগষ্ট রেঞ্জ ডিআইজি ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন”প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো আর প্রকৃতি বাঁচানোর প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো”।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ, মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস),জেলা পুলিশ, ঝিনাইদহ, মোঃ মাহফুজ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল, ঝিনাইদহ, মোঃ আখতারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল ঝিনাইদহ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
