ঢাকা রেঞ্জ ডিআইজি’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 28 দর্শন

ঢাকা রেঞ্জাধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রন সংক্রান্তে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দুপুর ১৩:৩০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জাধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রন সংক্রান্তে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

রেঞ্জ ডিআইজি তাঁর বক্তব্যে বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান আমাদের সকলের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন ,আমরা লক্ষ্য করছি অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। মাদক, চোরাচালান, ডাকাতি, ছিনতাই, কিশোর অপরাধ, সাইবার অপরাধ, সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও তথ্যনির্ভর পুলিশিংয়ের ওপর আরও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে অপরাধ সংঘটনের পূর্বেই ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।এক্ষেত্রে রেঞ্জাধীন সকল ইউনিটের মধ্যে সময়োপযোগী ও নির্ভুল তথ্য আদান-প্রদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো গুরুত্বপূর্ণ অপরাধ, অপরাধী চক্রের গতিবিধি, মাদক বা অস্ত্রের চালান, আন্তঃজেলা অপরাধী কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।এজন্য পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যপূর্ণ ও পেশাদার আচরণ করতে হবে ।

ঢাকা রেঞ্জ ডিআইজি আরো বলেন,আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একটি সমন্বিত দায়িত্ব। পারস্পরিক আস্থা, সহযোগিতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা রেঞ্জাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারব। সভায় উপস্থিত সকল সংস্থা ও ইউনিটের কর্মকর্তাগণ নিজ নিজ অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ তুলে ধরেন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মতামত প্রকাশ করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারগণ, রেঞ্জের আওতাধীন এলাকার অন্যান্য পুলিশ ইউনিট সিআইডি, নৌ-পুলিশ, ইন্ড্রাস্টিয়াল পুলিশ,পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, এসআরবি,হাইওয়ে পুলিশ ও ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন