সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে ১৯টি স্বর্ণের বার সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 366 দর্শন

 

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দেড়কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদরের বৈকারী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে রবিবার বৈকারী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের বলদঘাটা নামক স্থান থেকে ভারতে পাচারকালে (টি প্লাষ্টিকে মোড়ানো ০৪টি বান্ডিল আকারে) ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি স্বর্নের বারসহ পাচু সরকার (৫২) কে আটক করে। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দূর্গাচরণ সরকারের পুত্র। আটক স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন