আইজিপি র আগমন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

আইজিপি র আগমন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ অক্টোবর ২০২৬ বাগেরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির বিপিএম  প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম।। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম।

 এছাড়া সভায় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম সহ খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারগণ, বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদবির অফিসার এবং বিভিন্ন ইউনিটের ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আইজিপি তাঁর সুচিন্তিত বক্তব্যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের সাথে আরও আস্থার ও আতিথেয়তার সম্পর্ক তৈরি করে প্রকৃত অর্থে ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, সুযোগ-সুবিধা এবং তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার কথা অত্যন্ত আন্তরিকতার সাথে শোনা হয় এবং তাৎক্ষণিক সমাধান ও যথাযথ পদক্ষেপের আশ্বাস প্রদান করা হয়। এই বিশেষ কল্যাণ সভা বাগেরহাট জেলা পুলিশের প্রতিটি সদস্যের মাঝে নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা ও দেশপ্রেমের অনন্য প্রেরণা জুগিয়েছে। জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাগেরহাট জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে সভায় উল্লেখ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন