সরকারের উন্নয়নের বার্তা নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান বাবুর গণসংযোগ

দ্বারা zime
০ মন্তব্য 361 দর্শন

 

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বুধবার (১৯ জুলাই) রাতে সাতক্ষীরা পৌরসভার কবিরাজ মোড়সহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন