
খুলনা জেলার তেরোখাদা থানার উদ্যোগে আজ ৬ মার্চ কোনা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা সাইফুল ইসলাম।
সমাবেশে অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সেখানে একটি কমপ্লেইন বক্স স্থাপন করা হয়। যেখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ গোপনীয়ভাবে তাদের অভিযোগ, মতামত ও তথ্য প্রদান করার সুযোগ পান।এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যাগুলো সরাসরি পুলিশের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা তৈরি হলো বলে মনে করছেন উপস্থিত সুধীজন।
