খুলনা জেলায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকুরী পেল ৪৪ জন

দ্বারা zime
০ মন্তব্য 83 দর্শন

 

খুলনা জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শত ভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল ৪৪ জন।খুলনা জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন প্রার্থী।০৬ মে ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় শিরোমণি পুলিশ লাইন্স, খুলনায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষা গ্রহণ করেন খুলনা জেলার পুলিশ সুপার ও সভাপতি, টিআরসি নিয়োগ বোর্ড, মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, । এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা এবং  মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বাগেরহাট।

পরবর্তীতে ০৭ মে ২০২৬ খ্রি. রাত ১২.৩০ ঘটিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার  উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং পুলিশ সুপার বলেন—“যারা নির্বাচিত হয়েছে, তারা সম্পূর্ণভাবে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছে।”একই সাথে যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদেরকে ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন