পুনাকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দ্বারা zime
০ মন্তব্য 160 দর্শন

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী  তারেক রহমান ১০মে ২০২৬, রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর স্টল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ আলী হোসেন ফকির এবং পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী ও পুনাক-এর নেতৃবৃন্দও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন