
পুলিশ সপ্তাহ ২০২৬ এর দ্বিতীয় দিন আজ সোমবার (১১ মে) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাগণ, তাদের সহধর্মিণীগণ এবং সন্তানেরা উপস্থিত ছিলেন।
