নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়া ফেরিঘাটে বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন অর্ধশতাধিক যাত্রী

দ্বারা zime
০ মন্তব্য 159 দর্শন

নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়া ফেরিঘাটে বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন অর্ধশতাধিক যাত্রী।নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী।গতকাল সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ং পন্টুনে এই ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার জন্য দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে অগ্রসর হয়। পন্টুনে নামার আগেই দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যগন গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেন। গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি নিয়ে ফেরিতে উঠার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
​তাৎক্ষনিক ঘাটে দায়িত্ব পালনরত নৌ পুলিশের সহায়তায় গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

​ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীরা নৌ পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন