কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

দ্বারা zime
০ মন্তব্য 29 দর্শন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে কলারোয়ায় পৌছালে অজস্র নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সাতক্ষীরা-১ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত মো. হাবিবুল ইসলাম হাবিব শুক্রবার সকালে কলারোয়ায় আগমন করেন। কলারোয়ায় আগমনের খবর ছড়িয়ে পড়লে কলারোয়া-তালার বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ তার বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচছা জানান।

এসময় হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। হাবিবুল ইসলাম হাবিবের নতুন এই দায়িত্ব গ্রহণ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাদের উচ্ছ্বাস ও আনন্দমুখরতায় এটি সহজেই ধারণা করা যায়। জুম্মার নামাজের পূর্বে সমাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলকে দ্বিধা-বিভেদ ভুলে একসাথে সঠিকভাবে দল গঠনের আহবান জানান। সকল দল-মতের ঊর্ধ্বে থেকে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করার কথা বলেন। নেতাকর্মীকে দেশ গঠনে নবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া, বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ফজলুল হক হলের ভিপি ও ডাকসুর বিজ্ঞান মিলনায়তন সম্পাদক ছিলেন। এছাড়া, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন। সর্বশেষ শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় ৪বছর কারাগারে ছিলেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ সই করা এক পত্রে তাঁকে সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পত্র জারির পর নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

তার এই নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া এ গুরু দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালনে বদ্ধ পরিকর। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন