
অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিঘলিয়া থানা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৪ জুন, ২০২৬ খ্রি.) দিঘলিয়া থানা চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে মাদক, ইভটিজিং, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),অফিসার ইনচার্জ, দিঘলিয়া থানা মোঃ শাহ্ আলম প্রমুথ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন অংশগ্রহণ করেন।
