চেম্বার সভাপতি খান মিঠুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দ্বারা zime
০ মন্তব্য 19 দর্শন

দৈনিক সোনার বাংলাদেশ নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত “খুলনার ডিআইজির বন্ধু পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী মিঠু খান সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও হত্যার হুমকি” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, সংবাদে উল্লেখিত অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া বা প্রশাসনের কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ সত্য নয়। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আমি সংশ্লিষ্ট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, বিষয়টি পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করার জন্য।

ধন্যবাদন্তে-

নাছিম ফারুক খান মিঠু
সভাপতি,সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সাবেক সাধারন সম্পাদক, সাতক্ষীরা জেলা যুবদল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন