মোংলা থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) মোংলা থানা পরিদর্শন করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা ব্যবস্থাপনা, ডিউটি পরিচালনা, হাজতখানা, অস্ত্রাগার, মালখানা, জিডি ও রেজিস্টারসমূহসহ পরিদর্শন করেন।

এ সময় থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


ডিআইজি সেবা প্রত্যাশীদের দ্রুত, হয়রানিমুক্ত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নিয়মিত টহল জোরদার এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন