ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম এঁর যোগদান

দ্বারা zime
০ মন্তব্য 17 দর্শন

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান করেছেন।আজ মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬ খ্রি.)  মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], রাশিদা বেগম পিপিএম; কম্যান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মো: মিলন মাহমুদ, বিপিএম- বার; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, নেত্রকোনা,  মো: তরিকুল ইসলাম ; পুলিশ সুপার, জামালপুর, মোছা: ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর, এ, কে, এম, জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; কমান্ডেন্ট (পুলিশ সুপার),ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, সোমা হাপাং; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা, কানাই লাল সরকার; কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) (পুলিশ সুপার),ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি,মো: পারভেজ আলম সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ ও জেলা পুলিশ ,ময়মনসিংহএর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন