নড়াইল পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 18 দর্শন

নড়াইল পুলিশ লাইন্সে  বৃক্ষরোপণ এবং পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেশব্যাপী আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) মোঃ মোস্তাফিজুর রহমান। গতকাল ১২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ নড়াইল জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন এবং পুলিশ লাইন্স স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করেন।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের গাছের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন এবং বলেন”প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো আর প্রকৃতি বাঁচানোর প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো”। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহ নড়াইল জেলা পুলিশের অন্যান্য সকল উর্ধ্বতন অফিসার বৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্কুলের ছাত্র-ছাত্রীগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন