সাতক্ষীরা পুনাকের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 218 দর্শন

সাতক্ষীরা পুনাকের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা পুলিশ লাইন্স সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার সভানেত্রী  রিফাত জাহান । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন