দ্বারা zime
০ মন্তব্য 6 দর্শন

শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯০ (নব্বই) পিচ  ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবক কে আটক করেছে।থানা পুলিশ জানায়,যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক(নিঃ) খান শরীফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন বসতপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫/০৮/২০২৬ খ্রিঃ ১৭.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ জনৈক মনিরের ড্রাগন বাগানের সামনে বসতপুর বাজার হতে গোগা বাজার গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ টিটন হোসেন, ২) মোঃ শামীম হোসেনদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ টিটন হোসেনের হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ৯০ (নব্বই) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ধৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১) মোঃ টিটন হোসেন (২৪), পিতা-তোফাজ্জেল মোড়ল, মাতা-খোদেজা খাতুন, সাং-খড়িডাঙ্গা (মোড়লপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা, যশোর,
২) মোঃ শামীম হোসেন (২৫), পিতা-মোঃ কবিরুল ইসলাম, মাতা-তাসলিমা খাতুন, সাং-বসতপুর (কাচারীপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর

উদ্ধারকৃত আলামত

(ক) ৯০ (নব্বই) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক মামলার তথ্য রয়েছে।

উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
তৎপ্রেক্ষিতে আসামীদ্বয়কে অদ্য ২৬/০৮/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন