সাতক্ষীরা সদর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ  ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ।

পরিদর্শনকালে  পুলিশ সুপার  সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন  মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন