সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অন লাইন ক্যাসিনো সম্রাট গৌতম সরকার আটক

দ্বারা zime
০ মন্তব্য 22 দর্শন

সাতক্ষীরায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে অন লাইন ক্যাসিনো সম্রাট গৌতম সরকারকে আটক করেছে।আজ ৩ (অক্টোবর) ভোর রাতে আশাশুনি থানাধীন ভোলানাথপুর গ্রামস্থ পরিতোষ সরকার এর বাড়ি থেকে গৌতম সরকার কে  অন লাইন জুয়ার এ্যাপ্স সহ আটক করা হয়।

জেলা ডিবির ওসি মো: মাহামুদুর রহমান প্রতিবেদক কে জানান,ডিবির এসআই(নিঃ)/তুহিন বাওয়ালী, সংঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং০৩/১০/২৬ খ্রিঃ তারিখ ভোর ০৪.০৫ ঘটিকায় সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন মানিকখালী ব্রিজের উপরে ডিউটিতে  থাকাকালীন গোপন সংবাদে জানতে পারে যে আশাশুনি থানাধীন ভোলানাথপুর গ্রামস্থ পরিতোষ সরকার এর বাড়িতে একটি অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে আনলাইন জুয়া পরিচালনা করতেছে। উক্ত সংবাদের পরিপেক্ষিতে আজ ভোর আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় ডিবি টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামী গৌতম সরকার(৩২), পিতা-পরিতোষ সরকার, সাং-ভোলানাথপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।ওসি ডিবি জানান, জব্দকৃত মোবাইলের মধ্যে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।তিনি আরো জানান,আটককৃত আসামীকে আশাশুনি থানা হস্তান্তর করে তার বিরুদ্ধে জুয়া আইনের মামলায় এজহার দাখিল পূর্বক বিঞ্জ আদালতে সোপর্দকরা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন