আইজিপির শুভেচ্ছা বার্তা

দ্বারা zime
০ মন্তব্য 29 দর্শন

দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যগণ নিরলস দায়িত্ব পালন করেছেন। আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,
ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আপনারা পেশাদারত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে আমার দৃঢ় প্রতীতি। আপনাদের সকলের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।একই সঙ্গে বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের অনন্য ভূমিকার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমার প্রত্যাশা।

শুভেচ্ছান্তে –

মোঃ আলী হোসেন ফকির বিপিএম
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
বাংলাদেশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন