আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন মোস্তাফিজুর রহমান উজ্জল

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 123 দর্শন

সাতক্ষীরা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে নেপাল যাচ্ছেন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়-এর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক, সুজনের জেলা সম্পাদক এবং উন্নয়ন ও মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান উজ্জল।

আগামী ২ থেকে ৪ নভেম্বর ২০২৬ নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন দিনব্যাপী এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে চার সদস্য প্রতিনিধি দলের সাথে তিনি ১ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আ‌‌ঞ্চলিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, গবেষক, মানবাধিকারকর্মী, আইন ও নীতিবিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা এবং সংখ্যাগরিষ্ঠতার চাপ ও সাংস্কৃতিক আত্তীকরণের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, আইনি ও সামাজিক প্রতিবন্ধকতা পর্যালোচনা এবং অধিকার প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন