অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কার পেলেন সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 14 দর্শন

ওয়ারেন্ট তামিল,নিয়মিত মামলার আসামি গ্রেফতার,মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইমলাম কে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম সদর থানার ওসি শফিকুল ইসলাম কে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে ক্রেষ্ট ও নগত অর্থ তুলে দেন।

কল্যাণ সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ আখতারুজ্জামান, সাতক্ষী রা গোয়েন্দা শাখার ওসি মো:মাহমুদুর রহমান,সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম সহ  সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও–১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন