সাতক্ষীরা সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 4 দর্শন

সাতক্ষীরা সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:

অদ্য ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাতক্ষীরা জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ‌ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন