সাতক্ষীরায় ২০ পিচ ইয়াবা সহ এক যুবক আটক

দ্বারা zime
০ মন্তব্য 14 দর্শন

২০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাতে সদরের কাশেমপুর কুচপুকুর এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম আকতারুজামান শান্ত (২১)। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদরের কাটিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই বুলবুল কবির জানান সাতক্ষীরা থানার ওসি মুহা মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে সে সহ সঙ্গীয় ফোর্স  গোপন সংবাদের ভিত্তিতে কুচপুকুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন