সাতক্ষীরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 23 দর্শন

“সেবার ব্রতে চাকরি”-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল  ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) ২য় দিনের কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি  আবু সালেহ মোঃ আশরাফুল আলম।এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য পুলিশ অফিসার ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মিথুন সরকার সহ  নিয়োগ কাজে দায়িত্বরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন