
শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকা থেকে ৫০ পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের মধ্যকাটিয়া এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম আলী হাসান (৪৪)। সে শ্যামনগর উপজেলার সাপখালি এলাকার সাত্তার গাজীর ছেলে ও মধ্যকটিয়া এলাকার বাবু গাজীর বাড়ির ভাড়াটিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান, জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শহরের মধ্যকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে ৫০ পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।ওসি ডি্বি আরো জানান, আটককৃত আসামির নামে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
