পুলিশ সপ্তাহের শেষ দিনে অনুষ্ঠিত হলো অপরাধ সম্মেলন

দ্বারা zime
০ মন্তব্য 139 দর্শন

পুলিশ সপ্তাহ ২০২৬ এর চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন আজ বুধবার (১৩ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অপরাধ সম্মেলন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সম্মেলনে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) আবু সুফিয়ান দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

পরে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন, সিআইডির অতিরিক্ত আইজি  মোসলেহ উদ্দিন আহমদ এবং পিবিআই’র অতিরিক্ত আইজি মোস্তফা কামাল নিজ নিজ সংস্থার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার গণ, সকল রেঞ্জের ডিআইজি গণ ও সকল জেলার পুলিশ সুপার গণ এসময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন