আশাশুনি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো: শাহিদুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 14 দর্শন

আশাশুনি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সাইদুর রহমান। আজ ০৫ অক্টোবর পূ্র্বাহ্নে তিনি আশাশুনি থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে গত ০৪ অক্টোবর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত মো:শাহিদুর রহমান কে আশাশুনি থানার ওসি হিসাবে বদলি করা হয়।

​আশাশুনি থানায় যোগদানের পূর্বে তিনি সাতক্ষীরা সদর থানায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ১ মাস ১২ দিন ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সদর থানায় তাঁর এই সংক্ষিপ্ত কর্মকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন। পেশাদারিত্ব ও জনবান্ধব সেবামূলক আচরণের জন্য তিনি সর্বমহলে ব্যাপক সমাদৃত হয়েছেন।

​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত অফিসার ইনচার্জ মো:শাহিদুর রহমান বলেন, “আশাশুনি উপজেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

​তিনি আশাশুনি থানাকে সাধারণ মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও সেবামুখী নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

​এদিকে, মো:শাহিদুর রহমান আশাশুনি থানার ওসি হিসেবে যোগ দেওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন