এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন রাঙ্গামাটির ডিসি ও এসপি

দ্বারা zime
০ মন্তব্য 241 দর্শন

এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন  রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রি. এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন নিশ্চিতকরণে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার, জেলা প্রশাসক  নাজমা আশরাফী  এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পরিদর্শনকালে তাঁরা কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )  মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: তারেক সেকান্দর সহ স্কুলের প্রধান শিক্ষক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন