খুলনা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে খুলনা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 18 দর্শন

খুলনা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে।
‎খুলনা রেঞ্জের  ডিআইজি  মোঃ মোস্তাফিজুর রহমান এঁর উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইনস্ ড্রিলসেডে এ বিশেষ কল্যাণ সভা আয়োজন করা হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম এবং জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল রেঞ্জ ডিআইজি কে গার্ড-অব-অনার প্রদান করেন।কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক); খুলনা আবির সিদ্দিকী শুভ্র।সভায় প্রধান অতিথি কল্যাণ সভায় সকল অফিসার ফোর্সের সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
‎এসময় খুলনা রেঞ্জের  ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের খুলনা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), খুলনা, খায়রুল আনাম, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার,(বি-সার্কেল); মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল),অপু মন্ডল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খুলনা সহ খুলনা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন