জুলাই শহীদদের স্মৃতির প্রতি খুলনা রেঞ্জ ডিআইজির শ্রদ্ধাজ্ঞাপন

দ্বারা zime
০ মন্তব্য 19 দর্শন

জুলাই শহীদদের স্মৃতির প্রতি  পুষ্পস্তবক অর্পণ করে খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে  শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।আজ  ০৫ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায়  নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো:মোস্তাফিজুর রহমান।

রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, ন্যায় মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির প্রতি খুলনা রেঞ্জ পুলিশের অঙ্গীকারবদ্ধতা প্রকাশিত হয়েছে। স্বাধীনতা, ন্যায়, অধিকার ও গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অম্লান স্মৃতি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান আমাদের অনুপ্রেরণা, তাঁদের আদর্শ আমাদের এগিয়ে চলার প্রেরণা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন খুলনা কেএমপি কমিশনার মো: সাজ্জাদুর রহমান,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ)  মো:তোফায়েল আহমেদ, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), এছাড়াও রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন