পাটকেলঘাটা ও তালা থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 16 দর্শন

পাটকেলঘাটা ও তালা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম।আজ ২৫ মে ২০২৬ খ্রিঃ তারিখে তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পুলিশ সুপার পরিদর্শনকালে অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন। সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরিদর্শন কালে পুলিশ সুপারের সাথে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম. রাজু আহমেদ; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত  ওসি মো: সফিকুল ইসলাম,তালা থানার ওসি মো:শহিদুল ইসলাম  সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন