পরিবর্তনের অগ্রনায়ক খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 46 দর্শন

খুলনা রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান খু্লনা রেঞ্জে যোগদান করার পর থেকে খুলনা রেঞ্জের ১০ টি জেলা সফর করেছেন।জেলা গুলোর ভিতরে খুলনা,যশোর,সাতক্ষীরা,নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা,বাগেরহাট,ঝিনাইদহ ও মাগুরা।রেঞ্জ ডিআইজি বিভাগের ১০টি জেলার পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ করেছেন এবং স্কুলের ছাত্রছাত্রী দের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে চলেছেন।

সাথে সাথে তিনি খুলনা রেঞ্জের ১০ টি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। দশটি জেলার সাংবকদিকদের বিভিন্ন অভিযোগ তিনি মন দিয়ে শোনেন এবং দুর্নীতি গ্রস্থ ওসি ও দারোগাদের বত্তমান কর্মস্থল থেকে অন্য উপজেলাতে বদলি করে দিয়েছেন।রেঞ্জ  ডিআইজি মোস্তাফিজুর রহমান ১০ টি জেলার পুলিশ সুপারগণ ও ১০টি জেলার ওসি দের সাথে বিশেষ কল্যাণ সভা সম্পন্ন করেছেন।সেসব কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের কঠোর বার্তা প্রদান করেন।


খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান  মাঠ পর্যায়ের পুলিশ অফিসার ও সদস্য দের উদ্যেশ্যে বলেছেন, যারা মাদকের টাকা খাবে এবং মাদকব্যবসায়ী দের আশ্রয় প্রচ্ছয় দেবেন তাদের কে চাকুরী থেকে বরখাস্ত করা হবে। ইতিমধ্যে রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের জন্য অনেক জেলাতে ডোপটেস্ট কিট প্রেরণ করেছেন। যেসব পুলিশ সদস্যরা মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে তাদের কে ডোপটেস্ট করার নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।


অনিয়ম,স্বেচ্ছাচারিতা  ও থানার হাজত খানায় আটককৃত আ’লীগ নেতাদের দেখতে এসে ভিডিও ধারন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করায়,সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি সহ ১০ কর্মীকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী দিয়ে হামলার সময় ফোর্স না পাঠিয়ে ছাত্রদলের নেতাকর্মী দের গুরুতর আহত করতে সহযোগীতা করায় সদর ওসি মাসুদুর রহমান সাতক্ষীরা জেলা ছাত্রদলের তোপের মূখে পড়েছেন।পরে সদর ওসি কে  রেজ্ঞ ডিআইজি সাতক্ষীরা পুলিশ লাইন্সে ক্লোজ করে রাখার নির্দেশ দেন।খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো:মোস্তাফিজুর রহমান কে বিভিন্ন মাধ্যম থেকে তদবীর করানো হলেও রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার ওসি মাসুদ কে কোন রকম ছাড় দেন নি।এতে সাতক্ষীরা জেলার সর্বস্থরের মানুষ খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান কে পরিবর্তনের অগ্রনায়ক হিসাবে উপাধি দিয়েছেন।


ফ্যাসিস্ট সরকারের আমলে ( ৫ আগষ্টের আগে) ওসি দের নামে কোনো ব্যক্তি খুলনা  রেঞ্জ ডিআইজি বরাবার অভিযোগ দিলে দেখা যেতো অভিযুক্ত ওসি একটা লক্ষ টাকার খাম নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কে দিতেন। পরে পুলিশ সুপার কে সাথে নিয়ে রেঞ্জ অফিসে গিয়ে এসপির মাধ্যমে ডিআইজি কে সেই অভিযুক্ত ওসি আরো ১ লাখ টাকার খাম গিফ্ট করতেন এবং ওসি রেঞ্জ ডিআইজি কে এমন ভাবে ভূগোল বুঝাতেন যে, ওসির বিরুদ্ধে অভিযোগকারীকে ঐ সময়ের রেঞ্জ ডিআইজিরা ধমক ও থ্রেট দিয়ে চুপ করাই রাখতেন।


কিন্তু ৫ আগষ্টের পর নতুন বাংলাদেশে ক্লিন ইমেজধরী খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ পুলিশ কে সংস্কার করে জনতার পুলিশ হিসাবে তৈরি করতে চান।


ইতিমধ্যে খুলনা রেঞ্জ ডিআইজি পদ বঞ্চিত ওসি দের ফিটলিস্ট তালিকা তৈরি করে বিভিন্ন জেলাতে পদায়ন দিচ্ছেন।এতে করে বিনা টাকায় ওসি রা পদায়ন পাচ্ছেন।এতে করে খুলনা রেঞ্জের প্রত্যেকটি থানায় সেবার মান বাড়বে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলার জাতীয়তাবাদী সাংবাদিক মহল।
আপডেট সাতক্ষীরার সম্পাদক জিমি এ প্রতিবেদক কে জানান,বহু দিন পরে খুলনা রেঞ্জে একজন সৎ, দক্ষ, মানবিকও সাদা মনের ডিআইজি পেয়েছি আমরা ।তাঁর অসাধারণ ব্যক্তিত্ব আমাদের কে  মুগ্ধ করেছে।তিনি আরো বলেন, খুলনা রেঞ্জ ডিআইজির দক্ষ  নেতৃত্বে খুলনা রেঞ্জ পুলিশ হবে বাংলাদেশের রোল মডেল পুলিশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন