পাটকেলঘাটা থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

পাটকেলঘাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো:আশরাফুল আলম।আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।থানা প্রাঙ্গণে পৌছালে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে পাটকেলঘাটা থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কে সালামী প্রদান করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার  অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টারসমূহ তদারকি করেন। তিনি থানার সকল অফিসার, ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার এসময় বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবা আরও কার্যকর ও জনমুখী করতে থানাভিত্তিক বিট পুলিশিং জোরদার, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, মোঃ সফিকুল ইসলাম সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন