
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
