বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

দ্বারা zime
০ মন্তব্য 18 দর্শন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম ০৭ অক্টোবর ২০২৬ (বুধবার) বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জনাব হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ে কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পারস্পরিক আস্থা ও পেশাদার সম্পর্কের বহিঃপ্রকাশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন