
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সাতক্ষীরার পুলিশ আবু সালেহ মো:আশরাফুল আলম।
আজ ২৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১ টায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদরে আয়োজিত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি-এর সভাপতিত্বে “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার-খুলনা সেক্টর, জেলা প্রশাসকের প্রতিনিধি (ইউএনও-শ্যামনগর), র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-সাতক্ষীরা, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমূস এক্সাইজ ও ভ্যাট বিভাগ-সাতক্ষীরা, বন বিভাগের কর্মকর্তা, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার-ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উপস্থিত বক্তিগণ সকলেই মাদকের বিরুদ্ধে দৃঢ় হস্তে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
