
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অধীন লবণচড়া থানার নতুন “থানা ভবন” এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স এ কে এম আওলাদ হোসেন।
![]()
আজ ২৮ জুলাই তিনি সরকারি সফরে খুলনা এসে লবণচড়া থানার নতুন “থানা ভবন”ফিতে কেটে উদ্বোধন করেন।
পরে তিনি থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
![]()
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম- সেবা, কমান্ড্যান্ট (ডিআইজি),পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি),খুলনা এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
