সাতক্ষীরায় মেধা ও যোগ্যতায় পুলিশে চাকুরী পেল ৩৭ জন

দ্বারা zime
০ মন্তব্য 22 দর্শন

সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।এসময় নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম  আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ  সুপার  উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সঙ্গে তিনি চূড়ান্ত ফলাফলে অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), যশোর,অতিরিক্ত পুলিশ সুপার খুলনা  (ক্রাইম এন্ড অপস্),  আনিসুজ্জামান, প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন  মোঃ এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);  মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন