সাতক্ষীরা ভোমরা সীমান্তে র‌্যাবের অভিযানে ৩টি অস্ত্র ১১ রাউন্ড গুলি সহ ১ চোরাকারবারি আটক

দ্বারা zime
০ মন্তব্য 25 দর্শন

ভারত থেকে চোরাপথে আসা একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ সাতক্ষীরা ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে এক অস্ত্র চোরাকারবারী কে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় এ’আটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম মোঃ আরিফুল ইসলাম (৩১)। সে ওই এলাকার মোঃ জয়নাল সরদারের ছেলে।র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাপথে আসা একটি অস্ত্রের চালানসহ এক চোরা কারবারিকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১টি পিস্তল, ২টি শুটারগান ও ১১ রাউন্ড গুলি রয়েছে।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন