২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন

দ্বারা zime
০ মন্তব্য 224 দর্শন

২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।গত ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ এ উৎসবমুখর পরিবেশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যুষ কুমার মজুমদার, সভাপতি, ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম ও পুলিশ সুপার, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬; শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা জেলা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাজীপুর জেলা।দীর্ঘ দুই দশকের কর্মময় পথচলা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত অঙ্গীকারকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সহকর্মীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের গৌরবময় ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন