
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।”সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জজ কোর্ট চত্বর থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক আফরোজা আখতার,পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুস সালাম, পিপি এড শেখ আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড আলমগীর আশরাফ প্রমুখ।পরে সকল ১০ টায় একই স্থানে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিজ্ঞ বিচারক, প্রশাসনের কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ,বিজ্ঞ আইনজীবী,সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
