সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ

দ্বারা zime
০ মন্তব্য 15 দর্শন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মিজ্ কাউসার আজিজ।তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হলেন। ইতোপূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নেত্রকোনা জেলা সদরের পৌরসভার বাসিন্দা মেধাবী শিক্ষার্থী কাউসার আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ময়মনসিং জেলার গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভূমি প্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পরে ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত থাকাকালী প্রশাসনিক দক্ষতা ও কর্মতৎপরতা, সততা, অভিজ্ঞতা সমৃদ্ধ পরিলক্ষিত হয়।তাকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সকলের সহযোগিতা কামনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন