
কলারোয়া থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম।মঙ্গলবার ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।থানা প্রাঙ্গণে পৌছালে কলারোয়া থানার ওসি নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কে সালামী প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ও শেরেস্তার দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মানোন্নয়ন এবং কর্মক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, এইচ এম শাহীন সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
