র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানে ৫৪২ বোতল কোরেক্স ও ইস্কাফ সিরাপ সহ আটক-০২

দ্বারা zime
০ মন্তব্য 113 দর্শন

র‍্যাব-৬, সিপিসি সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৫৪২ বোতল কোরেক্স  সহ দুই মাদক কারবারি কে আটক করেছে। সাতক্ষীরা সদরে অভিযান চালিয়ে ৫৪২ বোতল কোরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার হাড়হদ্দা গ্রামের রুহুল আমিন একই গ্রামের খোকা।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এক প্রেস বিঞ্জপ্তি র মাধ্যমে সাংবাদিকদের জানান, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪৫৪ বোতল উইনকেরিক্স, ৮৮ বোতল ইস্কাফ সিরাপ সহ মোট ৫৪২ (পাঁচশত বিয়াল্লিশ) বোতল কোডিন ফসফেট জাতীয় মাদক সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উপরোল্লিখিত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে ক জব্দ করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান তারা গোপনে জানতে পারে তুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক মজুদ রেখেছে। ওই সংবাদ নিশিতে হওয়ার পরে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মাদক। নাটক করা হয় মাদক ব্যবসায়ীকে। তিনি জানান,অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন